বলিউড অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরোনো ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে ২০০৭ সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাকে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দেখা যায়।
এই ভিডিওটি এমন এক সময় প্রকাশ করা হলো, যখন রোনালদো তার প্রেমিকা জর্জিনা রদ্রিজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। জর্জিনা তার আংটির ছবি পোস্ট করে লিখেছেন, “হ্যাঁ, তোমাকেই চাই এই জীবন আর সব জীবনে।”
২০০৭ সালের সেই অনুষ্ঠানে তাদের একটি ছবি ঘিরে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, যেখানে অনেকে ভেবেছিলেন রোনালদো বিপাশাকে চুম্বন করছেন। যদিও বিপাশা পরে এই ভুল ভেঙে দিয়েছিলেন এবং বলেছিলেন যে, শব্দ সমস্যার কারণে রোনালদো তার দিকে ঝুঁকে কথা বলছিলেন।
বিপাশার এই ভিডিওটি নতুন করে পুরোনো সেই বিতর্ককে উসকে দিয়েছে। তবে অভিনেত্রী এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। বর্তমানে রোনালদো এবং জর্জিনা পাঁচ সন্তানের বাবা-মা।
Rang Tv News & entertainment
