শিরোনাম

খাগড়াছড়ি শহর ১৪৪ ধারা বহাল থমথমে জনজীবন।

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ঢাকা-চট্টগ্রাম সড়কে শিথিল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবরোধ শিথিল ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণার ফলে জেলা শহর থেকে দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন ছেড়ে যেতে শুরু করেছে।

তবে, মহাসড়কে অবরোধ শিথিল হলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা এখনও বলবৎ রয়েছে এবং পরিস্থিতি থমথমে।

আন্দোলনের অন্যতম সংগঠক মনোতোষ ত্রিপুরা জানিয়েছেন, সুনির্দিষ্ট দুটি প্রধান সড়কের জন্য অবরোধ শিথিল হলেও বাকি সব জেলায় অবরোধ বহাল আছে। তিনি আরও জানান, গুলিবিদ্ধ তিনজনের সৎকার শেষ হলে আবারও অবরোধ কঠোর করা হতে পারে।

অবরোধ শিথিল হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে আসা পর্যটকরা দ্রুত গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

এছাড়াও দেখুন

অভ্যন্তরীণ সড়ক বন্ধ: খাগড়াছড়িতে তীব্র জনদুর্ভোগ

পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্ম-ছাত্র জনতা নামে একটি সংগঠনের …