শিরোনাম

আফগানিস্তানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট টেলিযোগাযোগ বন্ধ

আফগানিস্তানে তালেবান সরকার এবার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যা এই দেশটিকে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে ফেলে দিয়েছে। এর আগে কয়েক সপ্তাহ ধরে সরকার ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল।

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স নিশ্চিত করেছে, দেশটি বর্তমানে এক নজিরবিহীন ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর কবলে পড়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একইসঙ্গে আফগানিস্তানজুড়ে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই সিদ্ধান্তের বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, তবে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, টেলিযোগাযোগ পরিষেবা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

ব্যবসায়ীরা বলছেন, দেশজুড়ে এক ধরনের নীরবতা নেমে এসেছে, যা দীর্ঘস্থায়ী হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত হানবে।

এছাড়াও দেখুন

বেলুচিস্তান: শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জনের মৃত্যু।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত …