শিরোনাম

ওজন কমাবে চিয়া সিড তবে ঝুঁকি আছে চিকিৎসকদের সতর্কবার্তা।

সাম্প্রতিক সময়ে চিয়া সিড স্বাস্থ্যসচেতন মহলে ‘সুপারফুড’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। এই ছোট বীজটিতে রয়েছে ভিটামিন বি-১, প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

নিয়মিত এই বীজ গ্রহণে শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে আসে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

এই অসামান্য স্বাস্থ্যকর গুণের কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়ে অসংখ্য মানুষ এটিকে প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত করছেন।

তবে এই জনপ্রিয় সুপারফুড সম্পর্কে চিকিৎসকরা একটি গুরুতর সতর্কতা জারি করেছেন। তাদের মতে, চিয়া সিডসের যেমন অসাধারণ গুণ রয়েছে, তেমনই এটিকে ভুল পদ্ধতিতে খেলে তা বিষের সমান হয়ে উঠতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে, চিয়া সিডস পুরোপুরি ভিজিয়ে, জেলির মতো করে তবেই খেতে হবে। গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্টদের মতে, শুকনা বা পুরোপুরি না ভেজা চিয়া সিডস দীর্ঘমেয়াদে শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে এবং একদিন ক্যানসারের কারণও হয়ে উঠতে পারে।

এছাড়া, হজমের সমস্যা, খিদে না পাওয়ার প্রবণতা তৈরি হওয়া এবং রক্তচাপের ওপর ভয়ংকর প্রভাব ফেলার মতো ঝুঁকিও রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খেলে অজান্তেই বড় বিপদ হতে পারে।

এছাড়াও দেখুন

জিমে না গিয়েও ফিট থাকার ৫ সহজ উপায়

কর্মব্যস্ত জীবনে জিমে যাওয়ার সময় পাওয়া কঠিন। খরচ করে ভর্তি হলেও অনেকেই নিয়মিত যেতে পারেন …