শিরোনাম

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনি রাষ্ট্র পুনর্গঠন এবং গাজায় যুদ্ধ বন্ধ করা।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা-তে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শেষ করতে তারা যুক্তরাষ্ট্র, আঞ্চলিক রাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো, একটি সমন্বিত চুক্তির পক্ষে কাজ করা, যার মাধ্যমে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা, বন্দি ও জিম্মি বিনিময় ও মুক্তি, এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

হোয়াইট হাউস গত সোমবার গাজায় যুদ্ধ বন্ধে এই ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধ বন্ধ, ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে দেওয়া, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, এবং হামাস বিহীন ‘অনির্বাচিত সরকার’ গঠন করা। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একান্ত বৈঠকের পর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস এই প্রস্তাব না মানলে গাজায় যা ঘটবে, যুক্তরাষ্ট্র তার জন্য ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে

এছাড়াও দেখুন

সোনার দাম আরও বাড়ল

স্বর্ণের দামে নতুন রেকর্ড ২ হাজার ৪১৫ টাকা বাড়ল প্রতি ভরিতে!

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ …