পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী এফসি সদর দফতরের কাছে এক ব্যস্ত সড়কে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই খবর নিশ্চিত করেছে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকার মৃত্যুর সংখ্যা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পর বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ প্রাদেশিক রাজধানীর সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে। কোয়েটা সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারসহ অন্যান্য হাসপাতালেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সকল চিকিৎসক ও কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Rang Tv News & entertainment
