শিরোনাম

ঘুমের মধ্যে হাঁসফাঁস? হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে!

বর্তমানে বিশ্বব্যাপী হার্ট অ্যাটাকের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম (সাত থেকে আট ঘণ্টা) জরুরি হলেও, ঘুমের মানও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, স্লিপ অ্যাপনিয়া (ঘুমের মধ্যে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়া) শুধু একটি অস্বস্তিকর সমস্যা নয়, এটি হৃদযন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

ভারতের এশিয়ান হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. প্রীতেক চৌধুরী নিশ্চিত করেছেন, এটি সবচেয়ে সাধারণ ঘুমের রোগগুলোর একটি। স্লিপ অ্যাপনিয়ায় শ্বাসপ্রশ্বাসে বারবার বাধা সৃষ্টি হওয়ায় হৃদযন্ত্রের ওপর সরাসরি চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন কার্ডিওভাসকুলার সমস্যার জন্ম দেয়। ডা. চৌধুরীর মতে, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে গেলে শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়, ফলে মস্তিষ্ক ব্যক্তিকে জাগিয়ে তোলে। রাতজুড়ে অক্সিজেনের এই ঘাটতি ও বারবার জেগে ওঠা হৃদযন্ত্রের ওপর তীব্র চাপ সৃষ্টি করে। এর ফলে রক্তচাপ ও হার্ট রেট বেড়ে যায়, যা স্থায়ীভাবে উচ্চ রক্তচাপ, অ্যারিদমিয়া এবং হৃদযন্ত্রের গঠনগত পরিবর্তন ঘটাতে পারে।

এছাড়াও দেখুন

জিমে না গিয়েও ফিট থাকার ৫ সহজ উপায়

কর্মব্যস্ত জীবনে জিমে যাওয়ার সময় পাওয়া কঠিন। খরচ করে ভর্তি হলেও অনেকেই নিয়মিত যেতে পারেন …