ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার শ্রী শ্রী আখড়া মন্দির প্রাঙ্গণে অলাভজনক সামাজিক সংগঠন The Bangladesh Resonaire (TBR)-এর উদ্যোগে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পূজা উপলক্ষে মন্দিরে আগত পূর্ণার্থী, দর্শনার্থী ও পথচারীদের বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
TBR-এর পক্ষ থেকে আগতদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক চিকিৎসার ওষুধ, স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ পরামর্শও দেওয়া হয়। রায়েরবাজার কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সহায়তায় এই কর্মসূচিটি পরিচালিত হয়।
সংগঠনটির চেয়ারপার্সন জান্নাতুল নওরিন উর্মি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানুষের জন্য সমাজের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে এবং সামাজিক ও জনকল্যাণমূলক এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Rang Tv News & entertainment