শিরোনাম

অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পি জন সেলভারাজ নামের এক ভারতীয় পুলিশ কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) সকালে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সি জন গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২২ মার্চ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মাটিলা সীমান্ত থেকে আটক করা হয় পি জন সেলভারাজকে।

১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যান সেলভারাজ। একই বছরের ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আবারও তাকে আটক করে বিজিবি। এরপর থেকে হাজতে ছিলেন ভারতীয় পুলিশের ওই এসআই।

বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক সেলভারাজকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

সেইসঙ্গে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …