শিরোনাম

প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করল ইসি

এখন থেকে প্রবাসীদের ভোটার হতে আর পাসপোর্টের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন (ইসি) তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করায় এই নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বুধবার (২০ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এসওপি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর যদি বৈধ পাসপোর্ট না থাকে, তবে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে।

ভোটার হতে যা যা লাগবে:

  • অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফরম-২(ক)
  • চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সংবলিত বিশেষ ফরম
  • পাসপোর্টের কপি (বৈধ বা মেয়াদোত্তীর্ণ) অথবা বিদেশি পাসপোর্টের কপি
  • অনলাইন ভেরিফাইড বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি
  • ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • পিতা-মাতার এনআইডি/জন্মনিবন্ধন/মৃত্যু সনদ/পাসপোর্টের কপি
  • শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্স, নিকাহনামা, নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

এসওপিতে বলা হয়েছে, আবেদনপত্র, পাসপোর্টের কপি (বা তিন এনআইডিধারীর প্রত্যয়নপত্র), ছবি এবং জন্মসনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি নিবন্ধন কেন্দ্রে সরাসরি অথবা বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে।

বর্তমানে, ইসি ৯টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে। এই দেশগুলো হলো: সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি আবেদন এসেছে।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …