শিরোনাম

জয়ে ফিরল অ্যান্টিগা, দুই রানে সাকিবের ১ উইকেট

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের সেরাটা দিতে পারছেন না সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায়, পুরোপুরি বোলিংটাও করার সুযোগ পাচ্ছেন না। তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে নাইট রাইডার্স। এতে ৮ রানের জয় পায় বারবুডা ফ্যালকন্স।

এদিন ব্যাট হাতে ১৩ বলে মাত্র ৭ রান করে উসমান তারিকের বলে ক্যাচ আউট হয়েছেন সাকিব। এতে ৭৭ রানে ৫ উইকেট হারায় অ্যান্টিগা। এরপরই বিপর্যয়ে পড়া দলটির পাল্টা লড়াই শুরু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন মিলে গড়েন ৬৯ রানের জুটি।

এছাড়াও দেখুন

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের আসরের জন্য লাতিন আমেরিকা থেকে …