শিরোনাম

মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন পদক্ষেপ কেন?

যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর কয়েকজন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছর গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এরপর বিশ্বের কয়েকটি দেশ এই পরোয়ানা কার্যকর করার অঙ্গীকার করলেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছে।

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আইসিসি কর্তৃপক্ষ একটি কড়া বার্তা দিয়েছে। তারা বলেছে, কোনো হুমকি, চাপ বা নিষেধাজ্ঞা তাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারবে না।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই পদক্ষেপের ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …