শিরোনাম

গুঞ্জনই সত্যি হলো, মা হচ্ছেন পরিণীতি

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছে, মা হচ্ছেন পরিণীতি চোপড়া। কিন্তু, প্রতিবারই সেই খবর নাকচ করে এসেছেন অভিনেত্রী। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রীর স্বামী রাঘব চাড্ডা জানান, সুখবর খুব শীঘ্রই দিতে চলেছেন।

স্বামীর কথা শুনে সেসময় চোখ বড় হয়ে যায় পরিণীতির।

এই ঘটনার মাস খানেকের মধ্যেই, আজ সুখবর দিলেন পরিণীতি। গুঞ্জনই সত্যি হলো, অভিনেত্রীর কোলে আসছে সন্তান।

সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন পরিণীতি। তার ওপর লেখা, এক যোগ এক সমান সমান তিন।

পাশাপাশি অভিনেত্রী লেখেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান।

এর ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি, তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গর ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, আরামদায়ক পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’ সেই ঘটনার পর বছর ঘুরেছে। এবার সত্যিই মা হতে চলেছেন পরিণীতি। যদিও সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …