শিরোনাম
আমি কোনোদিন শারীরিক সম্পর্ক করিনি
আমি কোনোদিন শারীরিক সম্পর্ক করিনি

আমি কোনোদিন শারীরিক সম্পর্ক করিনি

আলোচিত মডেল মেঘনা আলম এবার নিজেকে কুমারী দাবি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি ফেসবুকে এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। এর আগে গত ৯ এপ্রিল রাতে তাকে রাজধানীর নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ৩০ দিন আটক রাখার আদেশ দেওয়া হয়েছিল। পরে চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ২৮ এপ্রিল তিনি জামিন পান।

রোববার (৩১ আগস্ট) মেঘনা আলম তার ফেসবুক পোস্টে বলেন, “আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি সেই কোরআন হাতে নিয়ে শপথ করেছি যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত।”

তিনি আরও বলেন, “আমি আল-কোরআনের ওপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারও সাথে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈসার সাথেও নয়। আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যেকোনো অপচেষ্টা বন্ধ হোক।”

২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম বলেন, “আমাদের সমাজে মানুষ প্রায়ই ভুল করে, দাড়ি-জুব্বা-বোরকা দেখলেই মনে করে সেটিই পবিত্রতার প্রতীক, আর কোনো নারী খোলামেলা পোশাক পরলেই ধরে নেয় সে সহজলভ্য। কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না।” তিনি আরও যোগ করেন, “শুধুমাত্র ক্ষমতাধর কারও সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার কারণে আমাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা বন্ধ হোক।”

তিনি দুঃখ করে বলেন, “ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।”

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …