বাংলা টেলিদুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। সম্প্রতি পোশাক নিয়ে তাঁর এক মন্তব্য ঘিরে উত্তাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া।
একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি হাতাকাটা পোশাক পরতে সচ্ছন্দ বোধ করেন না। তাঁর কেরিয়ারের শুরুতে হাতাকাটা পোশাক পরতে বলায় তিনি বলেছিলেন, তিনি শরীর বেচতে আসেননি, ট্যালেন্ট বেচতে এসেছেন। শ্বেতার এই কথাই নানাভাবে ঘুরিয়ে, তাঁকে বিতর্কের মুখে ফেলে দেয় নেটপাড়া।
শ্বেতা ভট্টাচার্য এক সাক্ষাত্কারে বলেন, “অনেক ক্ষেত্রেই কম্পোমাইজের কথা বলা হয়। আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি স্লিভলেস পরতে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক আমি পরি। আমাকে বলা হয়েছিল, ‘তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?’ কিন্তু সবাই জানে আমি এগুলো পরি না। আমাকে যখন এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম, আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না”
শ্বেতা আরও বলেন, “আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি। আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজকরা কখনো শর্ট ড্রেস পরার জন্য জোর করেননি।”
হিন্দি টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্বেতা। সেই ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, “এমনকী ‘জয় কানহাইয়া লাল কি’ নামে যে হিন্দি ধারাবাহিকটি করেছিলাম, সেটা বাংলার মেগা ‘ভজ গোবিন্দ’-এর হিন্দি সংস্করণ ছিল। সেখানে ‘ভজ গোবিন্দ’-এর ‘ডালি’ শর্ট ড্রেস পরেছিল। কারণ ও সেটা ক্যারি করতে পারে। তাকে দেখতেও ভালো লেগেছে। আমি পারি না, সেটা আমার মাইনাস পয়েন্ট হতে পারে। কিন্তু তা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই, আমি খুশি। যাই হোক, আমি ধারাবাহিকটির হিন্দি সংস্করণ করার সময়ও শর্ট ড্রেস পরিনি।”
এখান থেকেই ওঠে প্রশ্ন, তাহলে কি যাঁরা ছোট পোশাক পরেন, তাঁরা কী শরীর বেচে অভিনয় করতে আসেন। এই কথায় গর্জে ওঠে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই। অন্যদিকে আবার শ্বেতার পাশে দাঁড়ান মমতা শঙ্কর।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মাঝে সাফাই দিতে অভিনেত্রী বলেন, ‘কারোর পোশাক নিয়ে আমার কোনও মন্তব্য নেই। যে ক্যারি করতে পারে, সে পরে। আমি পরতে পারি না, আমার মূর্খামি। এই জেনারেশনের হয়ে আমি একটা ড্রেস ক্যারি করতে পারছি না, এটা কোনও বাহবার বিষয় নয়। তবে আমার কাছে বাহবার বিষয়। সবাই সব পারে না। আমি নিজেরটাই বলেছি। ট্যালেন্ট বা শরীর বেচা আমি একটা ইভেন্টের একজনকে বলেছিলাম। সে আমাকে বলেছিল, শরীর না দেখালে নিজেকে বেচতে পারবে না। তাকে উত্তর দিয়েছিলাম। আমি স্লিভলেস পরি না মানেই আমি সতী আর যে পরে সে সতী নয়, একথা ঠিক নয়। তবে হ্যাঁ, আমি খুব ভালো মেয়ে। ‘
প্রসঙ্গত, ‘কনক কাকন’, ‘জারোয়ার ঝুমকো’, ‘সিঁদুর খেলা’, ‘তুমি রবে নীরবে’, ‘জয় কানহাইয়া লাল কি’, ‘যমুনা ঢাকি’, ‘সোহাগ জল’, ‘কোন গোপনে মন ভেসেছে’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেনন শ্বেতা। ‘প্রজাপতি’ ধারাবাহিকে তাঁকে দেখা যায় দেবের বিপরীতে। এছাড়াও হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্বেতা।
Rang Tv News & entertainment
