শিরোনাম

সংসার ভাঙতে যাচ্ছে মোনালি ঠাকুরের!

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ভালোবেসে বিয়ে করেন বিদেশি প্রেমিককে। গায়িকার স্বামী মাইক রিচটের সুইজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক। শোনা যাচ্ছে মোনালি ঠাকুরের সংসার ভাঙতে যাচ্ছে।

তবে সবটা এখনো গুঞ্জন কারণ গায়িকা এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট করছেন না।

করোনাকালের মাঝেই ভক্তদের সামনে বিয়ের খবর প্রকাশ করেছিলেন মোনালি। তিনি জানিয়েছিলেন, তিন বছর আগেই বিদেশি প্রেমিককে বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন দুজনে। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

হিন্দুস্তান টাইমস বলছে, লং ডিসটেন্সের কারণে দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে। ফলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

মোনালি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং মুছে ফেলেছেন একসঙ্গে তোলা সব ছবি। ভারতীয় সংবাদমাধ্যমে গায়িকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত বছর মোনালির মায়ের মৃত্যু সময় থেকেই দুইজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে।

তখন থেকেই তাদের মধ্যে আর কোনো যোগাযোগ বা বোঝাপড়া নেই বললেই চলে। কয়েক বছরের ব্যবধানে মোনালি ও মাইকের সম্পর্ক অনেকটাই বদলে গেছে। এখন আর তারা স্বামী-স্ত্রী হিসেবে নয়, সম্পূর্ণ আলাদা পথের যাত্রী। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে।
এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে।

দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দুজনের একসঙ্গে হওয়ারও আর সম্ভাবনা নেই।
২০১৭ সালে একটি ট্রিপের সময় মোনালি ও মাইকের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, পরে গোপনে বিয়ে। দীর্ঘদিন চুপচাপ থাকার পর ২০২০ সালে গায়িকা নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন। তবে সেই বিয়ে টিকলো না খুব বেশি দিন।

 

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …