সাইবার হামলার কারণে ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরের চেক-ইন এবং বোর্ডিং সিস্টেমে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এর ফলে হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের মূল কোম্পানি আরটিএক্স বলেছে যে, শুধু ইলেকট্রনিক চেক-ইন এবং ব্যাগেজ ড্রপের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই কাজগুলো আপাতত ম্যানুয়াল প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, কলিন্স অ্যারোস্পেস বিশ্বের বিভিন্ন বিমান পরিবহন সংস্থা এবং বিমানবন্দরে প্রযুক্তিগত পরিষেবা দিয়ে থাকে। ইউরোপের বেশিরভাগ এয়ারলাইন্সই তাদের গ্রাহক। সাইবার হামলার কারণে তাদের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
Rang Tv News & entertainment
