শিরোনাম

”চিকন” হাত ছিল হাতকড়া খুলে পালালো আসামি

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে পুলিশি হেফাজত থেকে এক আসামি পালিয়ে গেছে। রোবাবার (৩ আগস্ট) বিকেলে প্রিজন ভ্যানে তোলার সময় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, আসামির হাত চিকন থাকায় সে হাতকড়া খুলে পালিয়ে যায়। পলাতক আসামির নাম আল আমিন, যিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের বাসিন্দা।

কোর্ট পরিদর্শক মিজানুর রহমান জানান, ২০১৮ সালে আল আমিনের প্রথম স্ত্রী তার বিরুদ্ধে পারিবারিক মামলা করেন। সেই মামলায় ডিক্রি জারি হলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে কারাগারে নেওয়ার পথে আল আমিন আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে যায়।

কোর্ট পরিদর্শক মিজানুর রহমান আরও বলেন, আল আমিনের পলায়নে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া আল আমিনকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …