শিরোনাম

রাজধানীতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ অবস্থায় ১০ জন হাসপাতালে

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে এবং আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ হওয়া ১০ জন রোগীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আহতদের মধ্যে রয়েছেন মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষে ছাত্র-জনতা গ্যাস বেলুনের একটি প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পর গ্যাস বেলুন থেকে আগুন বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। এর ফলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে একটি ড্রোন ব্যবহার করে আগুন নেভানো হয়। এই দুর্ঘটনার আগে দুপুর ১২টা থেকে জুলাই শহীদদের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …