শিরোনাম

সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ের জীবনাবসান, জানাল মিয়ানমারের সামরিক বাহিনী

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বৃহস্পতিবার (০৭ আগস্ট) মিয়ানমারের সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিবৃতিতে জানানো হয়েছে যে, তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। গত বছরের জুলাই মাসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, মিন্ট সোয়ে স্নায়বিক রোগ ও পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন। এই রোগগুলোর কারণে তার স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছিল এবং খাবার খাওয়াও তার জন্য বেশ কষ্টসাধ্য ছিল।

২০২৪ সালের জুলাই মাসের শেষদিক থেকে তিনি নেপিদোর একটি সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় সেনাবাহিনী নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে গ্রেফতার করে এবং ক্ষমতা দখল করে।

২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে মিন্ট সোয়ে প্রেসিডেন্ট হিসেবে তার নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত হন। এরপর তিনি তার দায়িত্বভার অস্থায়ীভাবে সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের কাছে হস্তান্তর করেন।

 

আরো দেখুন কক্সবাজারে আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …