ভোলা সদর ও বোরহানউদ্দিন এলাকায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এই অভিযানে প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১ লাখ ৬৪ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, নৌবাহিনী ভোলা সদরের মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাত করা শামস এন্টারপ্রাইজ কোম্পানির জাল ব্যান্ডরোল সম্বলিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ব্ল্যাক কিং, ওসাকা, টি-২০ এবং ৫০/৫০ ব্র্যান্ডের সিগারেট ছিল।
অবৈধভাবে সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে আটককৃতদের বোরহানউদ্দিন থানায় সোপর্দ করা হয়েছে। এই অভিযানে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা।
Rang Tv News & entertainment
