শিরোনাম
বিশ্বকাপে ওপেনিং করবেন হেড-মার্শ। ছবি : এক্স থেকে

বিশ্বকাপের ৬ মাস আগেই ওপেনিং জুটির নাম জানাল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন ৬ মাসের বাকি। তাই স্বাভাবিকভাবেই ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার যথেষ্ট সময় রয়েছে দলগুলোর হাতে। সঙ্গে টুর্নামেন্টকে ঘিরে পরিকল্পনারও সুযোগ পাচ্ছে।

সেই পরিকল্পনা সাজানোর ক্ষেত্রে ইতিমধ্যে একধাপ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

দলটির অধিনায়ক মিচেল মার্শের কণ্ঠে তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। একাদশের শুরুটা কেমন হবে সেটা জানিয়ে দিয়েছেন তিনি। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ট্রাভিস হেডের সঙ্গে তিনি জুটি বাঁধবেন এটা নিশ্চিত করেছেন মার্শ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বিশ্বকাপের ওপেনিং জুটির কথা নিশ্চিত করেছেন মার্শ।

আইসিসির টুর্নামেন্টটি সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করার কথা জানিয়ে অধিনায়ক বলেছেন, ‘আগামীতে ট্রাভিস হেড এবং আমি ইনিংসের শুরুটা করব। একসঙ্গে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাতে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে। তাই আমরা সেখানে (বিশ্বকাপে) শুরুটা করব।’

এছাড়াও দেখুন

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের আসরের জন্য লাতিন আমেরিকা থেকে …