শিরোনাম

প্রেমিকের সঙ্গে ভিডিও ভাইরাল পাকিস্তানি অভিনেত্রীর

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ’র একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ঘিরে চলছে আলোচনা। প্রেমিকের সঙ্গে তার এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি আপলোড করেন আলিজাহ নিজেই।

সম্প্রতি আলিজাহ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন।

যেখানে দেখা যায়, তিনি একজন পুরুষকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন যাকে তার প্রেমিক বলে মনে করছেন নেটিজেনরা। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন থেকে জানা যায়, নিজের ইন্সটাগ্রামে সম্প্রতি একটি ভিডিও আপলোড করেন আলিজাহ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পুরুষকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। ভিডিওতে সেই পুরুষের হাত স্পষ্ট দেখা যাচ্ছে।

অনেকে মনে করছেন ভিডিওতে থাকা পুরুষটি আলিজাহর প্রেমিক।

আলিজাহর আপলোড করা ভিডিওটি দ্রুত বিভিন্ন ইনস্টাগ্রাম পেজে ছড়িয়ে পড়ে। ভক্তরা ভিডিওটি দেখে বিস্মিত হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেন এ ভিডিও নিয়ে শুরু করেন তীব্র সমালোচনা। অভিনেত্রী এমন ভিডিও পোস্ট করায় এক ভক্ত হতাশ হয়ে লেখেন, ‘এটা কী ধরনের পাগলামি আর এর মধ্যে বিশেষত্বই বা কী আছে?’ আলিজাহর নিন্দা করে একজন লেখেন, ‘তিনি ‘এহদে ওয়াফা’-এর দুয়ার মতো নিষ্পাপ নন।’

‘এহদে ওয়াফা’ এবং ‘ইশক তামাশা’-এর মতো নাটকে অনবদ্য অভিনয়ের জন্য বিপুল দর্শকপ্রিয়তা পান আলিজাহ শাহ। তবে আলিজাহ অভিনয় ছাড়া প্রায়ই ব্যক্তিগত ইস্যু নিয়ে মিডিয়ার আলোচনায় থাকেন। এর আগে সহ-অভিনেত্রী মিনসা মালিকের সঙ্গে ঝগড়া করে আলোচনায় এসেছিলেন। প্রবীণ গায়িকা শাজিয়া মঞ্জুরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগও তুলেছিলেন পাকিস্তানের এ সুন্দরী তারকা।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …