শিরোনাম

স্ত্রীর তালাক ঘোষণার পর ক্ষুব্ধ হিরো আলম, দিলেন নতুন নির্দেশ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার স্ত্রী রিয়া মনির কথিত প্রেমিক ম্যাক্স অভিকে গণধোলাই দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। তার এই ক্ষোভের কারণ হলো, রিয়া মনির পক্ষ থেকে তালাক দেওয়ার ঘোষণা।

হিরো আলম তার ভক্তদের উদ্দেশে বলেন, “ম্যাক্স অভি রিয়া মনিকে নিয়ে বর্তমানে বরিশাল মেহেন্দিগঞ্জ পাতারহাট বাজারে অবস্থান করছে। ম্যাক্স অভিকে দেখলেই আমার ভক্তরা গণধোলাই দেবেন।”

অন্যদিকে, রিয়া মনি এই বিষয়টিকে ‘পাগলামি’ হিসেবে দেখছেন। তিনি বলেন, “আমি তো তাকে তালাক দিয়ে দিয়েছি। তারপর কেন সে এই রকম করছে বুঝতে পারছি না।” তিনি আরও জানান, তিনি এখন ঢাকায় আছেন এবং খুব শিগগিরই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করবেন। রিয়া মনি ম্যাক্স অভিকে তার ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করেছেন এবং বলেছেন, কোনো পাগলের সঙ্গে সংসার করা যায় না।

হিরো আলম ও রিয়া মনির মধ্যে এই সম্পর্কের টানাপোড়েন তার বাবার মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …