শিরোনাম

টোকিওতে মর্মান্তিক ঘটনা রিংয়ে আঘাত পেয়ে প্রাণ হারালেন দুই বক্সার

একই বক্সিং ইভেন্টে মাথায় গুরুতর আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যুতে জাপানে শোকের ছায়া নেমে এসেছে। গত ২ আগস্ট টোকিওর কোরাকুয়েন হলে অনুষ্ঠিত একটি বক্সিং ইভেন্টে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রথমজন হলেন ২৮ বছর বয়সী শিগেতোশি কোতারি, যিনি ১২ রাউন্ডের একটি লড়াই শেষে ড্র করার পর অচেতন হয়ে পড়েন। তার মস্তিষ্কে ‘সাবডিউরাল হেমাটোমা’ ধরা পড়ে এবং জরুরি অস্ত্রোপচার করা হলেও গত শুক্রবার (৮ আগস্ট) তার মৃত্যু হয়।

এর পরদিনই, একই ইভেন্টে অংশ নেওয়া আরেক বক্সার ২৮ বছর বয়সী হিরোমাসা উরাকাওয়া-ও মারা যান। তিনি ইয়োজি সাইতোর বিপক্ষে নকআউট হয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন। তাকেও বাঁচানো সম্ভব হয়নি। বিশ্ব বক্সিং সংস্থা (ডব্লিউবিও) এক বিবৃতিতে এই দুই বক্সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এই ঘটনার পর জাপান বক্সিং কমিশন শিরোপা লড়াইয়ের রাউন্ড সংখ্যা ১২ থেকে কমিয়ে ১০-এ নিয়ে আসার ঘোষণা দিয়েছে, যা বক্সিংয়ের নিরাপত্তায় একটি বড় পরিবর্তন।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …