শিরোনাম

অনুষ্ঠানে গিয়ে বিপাকে অক্ষয়, জব্দ অভিনেতার গাড়ি

ভারতের উত্তরাঞ্চলের জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কালো কাচ লাগানো একটি এসইউভি গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছানোর সময় সেখানকার ডোগরা চকে অভিনেতার গাড়িটি আটক করে ট্রাফিক পুলিশ।

জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, জানিয়ে অক্ষয়ের গাড়ি জব্দ করা হয় বলে জানান জম্মু ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা।

তিনি জানান, আইন সবার জন্য সমান। অক্ষয়ের গাড়ির কাচ কালো করা ছিল, যা ট্রাফিক আইনে অনুমোদিত নয়। বাইরে থেকে ভেতর দেখা না যাওয়ার মতো কাচ ব্যবহার আইনবিরোধী হওয়ায় গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জানা গেছে, সেখানকার আইন অনুযায়ী রাজ্যে এমন কাচ বা গাড়ির কোনও অবৈধ পরিবর্তন নিষিদ্ধ—তারকা হলেও নিয়ম সবার জন্য একই।

এএসআই স্পষ্ট জানিয়েছেন, ‘জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, তাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।’

ট্রাফিক কর্তৃপক্ষের নির্দেশে গাড়ি থেকে কালো কাচ অপসারণ করতে হবে। পাশাপাশি অক্ষয়কে জরিমানা গুনতে হতে পারে বলেও সূত্রে জানা গেছে।

তবে এই ঘটনায় অভিনেতার কাজের কোনো বিঘ্ন ঘটেনি। তিনি পুলিশের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এছাড়াও দেখুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনেকে চাপা পড়ে আছে।

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সেবু দ্বীপে আঘাত হানা ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। এই …