শিরোনাম

চাঁদাবাজির ঘটনায় নাম জড়ানোয় ক্ষুব্ধ উপদেষ্টা

জাতীয়জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, যদি তিনি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তাহলে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি এখনো এনসিপিতে যোগদানের বিষয়ে নিশ্চিত নন।

সম্প্রতি গুলশানের একটি চাঁদাবাজির ঘটনায় তার নাম উঠে আসায় তিনি তার প্রতিক্রিয়া জানান। আসিফ বলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, এই ঘটনায় যার (জানে আলম অপু) জবানবন্দি নেওয়া হয়েছে, তা নাকি জোরপূর্বক আদায় করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না এবং এটি তাকে অবাক করেছে।

আসিফ মাহমুদ বলেন, যারা রাজনীতিতে ফিরতে বা অংশগ্রহণ করতে চান, তাদের অন্তর্বর্তী সরকারের পদ থেকে সরে যাওয়া উচিত। সরকারের এক বছরের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ অভ্যুত্থানের সুফল পেলেও সরকার কতটুকু সুফল দিতে পেরেছে, তা বলা কঠিন। সংসদ নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, যদি তিনি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তাহলে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তিনি এখনো এনসিপিতে যোগদানের বিষয়ে নিশ্চিত নন।

সম্প্রতি গুলশানের একটি চাঁদাবাজির ঘটনায় তার নাম উঠে আসায় তিনি তার প্রতিক্রিয়া জানান। আসিফ বলেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, এই ঘটনায় যার (জানে আলম অপু) জবানবন্দি নেওয়া হয়েছে, তা নাকি জোরপূর্বক আদায় করা হয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না এবং এটি তাকে অবাক করেছে।

আসিফ মাহমুদ বলেন, যারা রাজনীতিতে ফিরতে বা অংশগ্রহণ করতে চান, তাদের অন্তর্বর্তী সরকারের পদ থেকে সরে যাওয়া উচিত। সরকারের এক বছরের কার্যক্রম নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ অভ্যুত্থানের সুফল পেলেও সরকার কতটুকু সুফল দিতে পেরেছে, তা বলা কঠিন।

আরো দেখুন নির্বাচনকালীন সরকারে থাকছি না : আসিফ মাহমুদ

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …