শিরোনাম

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে বাংলাদেশ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে মোট সাত লাখ টন গম কিনবে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক মূল্যে এই গম কেনা হবে। এ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার (২০ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জসেফ কে সোয়ার স্মারকে সই করেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এই সমঝোতা স্মারক সম্পর্কে বলেন, “এটি দুই দেশের মধ্যে আস্থা ও পারস্পরিক বাণিজ্য সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে।” খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এছাড়াও দেখুন

আফগানিস্তানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট টেলিযোগাযোগ বন্ধ

আফগানিস্তানে তালেবান সরকার এবার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যা এই দেশটিকে সম্পূর্ণ ইন্টারনেট …