বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। শোকের কোনো পরিবেশ ছিল না, বরং বঙ্গবন্ধুর বাড়ির সামনে সাউন্ড বক্সের মাধ্যমে বিভিন্ন ধরনের গান বাজানো হচ্ছিল। এর মধ্যে ভারতীয় চলচ্চিত্রের ‘কিলার হাসিনা’ এবং ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’ গানগুলোও ছিল।
এর আগে, শ্রদ্ধা জানাতে এসে আজিজুর নামের এক রিকশাচালক জনরোষের শিকার হন এবং গণধোলাইয়ের শিকার হন। তার ফুলের তোড়ায় লেখা ছিল, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন, শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে এসেছেন। এই দিনে আরও কয়েকজন শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। শুধুমাত্র গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে ছাত্রদলসহ বিভিন্ন দলের কর্মীরা অবস্থান করছেন। গুলশান ছাত্রদলের কর্মী তানজীব জানান, তারা এখানে আছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
Rang Tv News & entertainment
