বলিউড তারকা রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে খাদ্যে বিষক্রিয়ার কারণে ১০০ জনের বেশি কলাকুশলীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রবিবার (১৭ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে। সোমবার এ ঘটনা মিডিয়ায় প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, লাদাখের লেহ শহরের একটি শুটিং স্পটে এমন কাণ্ড ঘটেছে।
অসুস্থ কর্মীদের দ্রুত নিয়ে যাওয়া হয় এসএনএম হাসপাতালে। সেখানকার সুপারইনটেনডেন্ট জানিয়েছেন, ‘এমারজেন্সিতে প্রায় ১২০ জনকে ভর্তি করা হয়েছে। তবে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভর্তি হওয়া ক্রু মেম্বারদের মধ্যে অনেকের অবস্থা স্থিতিশীল।
তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
চিকিৎসক জানান, কিছু জনের ডিহাইডেশ্রন ধরা পড়ে। আর কিছুজন পেটে মারাত্মক ব্যথা নিয়ে ভর্তি হন।
তার সঙ্গে ছিল বমি ও মাথা যন্ত্রণা ও গ্যাসের সমস্যা। প্রত্যেকেরই যথাসম্ভব দ্রুততার সঙ্গে চিকিৎসা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও যথেষ্ট সাহায্য পাওয়া গেছে।
ক্রু মেম্বারদের একজন জানিয়েছেন, হাসপাতালে পরিষেবা যথেষ্ট ভালো ছিল। প্রায় ১০০ জনের বেশি সদস্য হাসপাতালে ভর্তি হন৷ চিকিৎসক ও নার্সরা প্রত্যেকেই খুব ভালো সেবা শ্রুশ্রূষা করেছেন।
লেহ পুলিশ সূত্রে জানা গেছে, সেটের প্রায় ৬০০ জন সদস্য সেই খাবার গ্রহণ করে। রাতের খাবার খাওয়ার পরেই অনেকের পেটে ব্যথা শুরু হয়। পাশাপাশি বমিও করতে থাকেন। তৎক্ষনাৎ তাঁদের এসএনএম হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন : ‘আমি করলে পরকীয়া’, একথা কাকে বললেন প্রভা?
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছে। এর আগে, শুটিং সেটে পাকিস্তানের পতাকা উড়তে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন ভারতীয় দর্শক-অনুরাগীরা। সেই ক্যামেরাবন্দি দৃশ্য ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন হয়েছিলেন রণবীর সিং। এবার আউটডোর শুটিং করতে গিয়ে সিনেমার ১০০ জনের বেশি হাসপাতালে। বলতে গেলে শুরুতেই বেশ ঝামেলা সামলাতে হচ্ছে সিনেমাটিকে। যার ফলে আলোচনায়ও উঠে আসছে এটি।
Rang Tv News & entertainment
