শিরোনাম

সানি লিওনের সঙ্গে দেবের পুরনো ভিডিও ভাইরাল

টালিউড সিনেমা ‘ধূমকেতু’ যখন জনপ্রিয়তার শীর্ষে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি পুরনো ভিডিও। যা দর্শক মহলে আরও জনপ্রিয় করে তুলছে দেবকে।

চার বছর আগে দেব ও সানি লিওন এক হয়েছিলেন এক মঞ্চে। ৪ বছর আগের ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-এর ফাইনাল পর্বে।

ওই সিজনে বিচারকের আসনে ছিলেন দেব, মোনামি ঘোষ ও মিঠুন চক্রবর্তী। সে পর্বে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন সানি লিওন। অনুষ্ঠানের এক মুহূর্তে পারফর্ম করেন দেব ও সানি। পরেছিলেন সাদা রঙের কোট-প্যান্ট আর সানির পরনে ছাই রঙের শিফন শাড়ি।

দুই তারকাকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল দেবের হিট ‘কী করে তোকে বলব, তুই কে আমার’ গানে।

দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেব ভক্তদেরও নতুন করে শেয়ার করতে দেখা যায় ভিডিওটি।

তবে কেন হঠাৎ করে সানি লিওনের সেই এই ভিডিওতে ঝুঁকলেন অনুরাগীরা, তা অবশ্য জানা যায়নি।

এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যেই বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকেই দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল।

ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাত-এর টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সকলকে মুগ্ধ করেছে।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …