শিরোনাম

নামাজ দিয়ে সফর শুরু করলেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তিন দিনের এক সফরে মালয়েশিয়া গেছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া।

সফরকালে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা তার সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া, তিনি প্রবাসী রাজনৈতিক নেতা এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। তার সঙ্গে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ। আগামী ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

এছাড়াও দেখুন

রাজধানীতে ঝটিকা মিছিল: ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে আটক করেছে …