শিরোনাম

মেসির কি এটাই শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ?

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জাতীয় দলের হয়ে এটাই হয়তো শেষ ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ৩-০ গোলের দারুণ জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি। ৩৮ বছর বয়সী মেসি এই ম্যাচে তার ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার গোল সংখ্যা দাঁড়াল ১১৪টি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শক এই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন।

ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীত চলার সময়ে আবেগ ধরে রাখতে পারেননি এই কিংবদন্তি, তার চোখে জল দেখা যায়। গ্যালারিতেও অনেক সমর্থককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এমন বিশেষ দিনে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, “তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। আমরা কতটা সৌভাগ্যবান, তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে! আমরা তোমাকে ভালোবাসি মেসি।”

ফুটবল বিশ্ব মনে করছে, জাতীয় দলের জার্সিতে এটিই হয়তো মেসির বিদায়ী ম্যাচ। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবুও সমর্থকরা এই দিনটিকে একটি স্মরণীয় বিদায়ের মুহূর্ত হিসেবেই মনে রাখবেন। ম্যাচ শেষে মেসি নিজেও বলেন, “এটা খুব আবেগের মুহূর্ত। আর্জেন্টিনার মানুষের সামনে এভাবে খেলা শেষ করতে পারাটা ছিল আমার স্বপ্ন।”

এছাড়াও দেখুন

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

লাতিন আমেরিকা থেকে কারা যাচ্ছে বিশ্বকাপে?

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের আসরের জন্য লাতিন আমেরিকা থেকে …