শিরোনাম

বাংলাদেশি ছেলে নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় তীব্র উত্তেজনা

দক্ষিণ এশিয়ার পর্যটনকেন্দ্র মালদ্বীপে ২১ বছর বয়সী এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল আনুমানিক দুপুর ১টার দিকে হুলহুমাল শহরের প্রথম ফেজ এলাকায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত অবস্থায় নেপালি নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জাহাঙ্গীর মিয়াকে এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। বর্তমানে মালদ্বীপ পুলিশ সার্ভিস পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য মামলাটির সক্রিয়ভাবে তদন্ত করছে।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …