অন্তর্বর্তী সরকার আগামী বছরের হজ প্যাকেজ ২০২৬ ঘোষণা করেছে। এ বছর হজ পালনে ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম।
মূলত বিমানভাড়া কমায় আগামী বছর হজ খরচ কমার এই সুযোগ তৈরি হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।
নতুন করে সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর এই প্যাকেজের সংখ্যা ছিল দুটি।
এই নতুন প্যাকেজগুলো বিভিন্ন সুযোগ-সুবিধা ও দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে হজযাত্রীরা তাদের সাধ্যমতো প্যাকেজ বেছে নিতে পারেন।
Rang Tv News & entertainment
