শিরোনাম

অভ্যন্তরীণ সড়ক বন্ধ: খাগড়াছড়িতে তীব্র জনদুর্ভোগ

পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্ম-ছাত্র জনতা নামে একটি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো অবরোধ চলছে।

এই অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও কোনো যান চলাচল করছে না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধের সমর্থকরা জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বাজার ও বাজারের আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …