বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অবশেষে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সরকার শাটডাউন।
সিনেটে ব্যয়বাজেট বিল পাসে ব্যর্থ হওয়ায় ছয় বছরেরও বেশি সময় পর এমন পরিস্থিতির সৃষ্টি হলো।
এই অচলাবস্থার কারণে কার্যত অচল হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার (১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে এই শাটডাউন কার্যকর হয়েছে। সিনেটে শেষ মুহূর্তের অর্থায়ন বিল পাস না হওয়ায় বহু সরকারি কর্মীকে বেতন ছাড়াই ছুটিতে পাঠানো হবে এবং বহু সরকারি কর্মসূচি ও সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
২০১৮-১৯ সালের পর এটিই যুক্তরাষ্ট্রে প্রথম সরকার শাটডাউন। জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও আকাশপথ নিয়ন্ত্রণের মতো জরুরি পরিষেবা চালু থাকলেও, জরুরি নয় এমন বিভাগ ও কর্মীরা এর বাইরে থাকবে। সাধারণত দলীয় দ্বন্দ্বই এমন অচলাবস্থার মূল কারণ হয়ে থাকে।
Rang Tv News & entertainment
