শিরোনাম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনেকে চাপা পড়ে আছে।

ফিলিপাইনের মধ্যাঞ্চলের সেবু দ্বীপে আঘাত হানা ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।

এই ভূমিকম্পে দ্বীপটির বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং এখন পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ৬০ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে ভূমিকম্পটি সেবু দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত বোগো শহরের কাছে আঘাত হানে।

প্রায় ৯০ হাজার মানুষের বসবাস এই বোগো শহরেই চার শিশুসহ মোট নয়জন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ভূমিধসে চাপা পড়েছিল।

ফিলিপাইনে ভবন ধস: ধ্বংসস্তূপের নিচে চাপা আরও অনেকে।এছাড়া, সান রেমিগিও পৌর এলাকায় আরও পাঁচজন এবং তাবুয়েলানে এলাকায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। উদ্ধারকাজ চলমান থাকলেও রাতের অন্ধকার এবং একাধিক পরাঘাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এছাড়াও দেখুন

বেলুচিস্তান: শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ জনের মৃত্যু।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত …