ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্য ফাঁস করার দাবি করেছে ইরান।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
প্রকাশিত তথ্যের মধ্যে রয়েছে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের পূর্ণাঙ্গ বিবরণ।
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব টেলিভিশনে এক ঘোষণায় জানিয়েছেন, তাদের প্রকাশিত নথিতে লাখ লাখ পৃষ্ঠা রয়েছে, যেখানে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও বৈশ্বিক কার্যক্রমের পূর্ণাঙ্গ বিবরণ সংরক্ষিত আছে।
মন্ত্রী খাতিব জোর দিয়ে বলেন, এই তথ্যের মাধ্যমে তেল আবিবের দীর্ঘদিনের গোপন উচ্চাকাঙ্ক্ষা ও পারমাণবিক অস্ত্রাগারের তথ্য উন্মোচিত হয়েছে।
তিনি আরও জানান, এই বিশাল তথ্য ভাণ্ডারটিতে ইসরায়েলের অতীত থেকে শুরু করে চলমান সব অস্ত্র প্রকল্প, পুরোনো অস্ত্রের আধুনিকায়ন উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে সহযোগিতার রেকর্ড রয়েছে।
এই ঘটনা আন্তর্জাতিক মহলে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
Rang Tv News & entertainment
