শিরোনাম

‘কাজ করার পর টাকা দেয় না’ – পরিচালকের বিরুদ্ধে ক্ষুব্ধ দিলরুবা দোয়েল

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ এনেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছিলেন দোয়েল, কিন্তু সেই কাজের পারিশ্রমিক তিনি পাননি বলে অভিযোগ করেন।

দোয়েল জানান, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের সহকারী তাকে ফোন করে জরুরি ভিত্তিতে ডাবিংটি করে দেওয়ার জন্য অনুরোধ করেন, কারণ সেন্সর পাওয়ার জন্য এটি জরুরি ছিল। দোয়েল তখন ‘স্পট পেমেন্ট’ দাবি করলেও তা পাননি। ডাবিংয়ের পর বেশ কয়েকবার পরিচালককে ফোন করেও তার সাড়া পাননি। দোয়েল বলেন, “টাকাটা আমার জন্য বড় কোনো ইস্যু নয়, কিন্তু সম্মানের প্রশ্ন আছে। কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানিয়ে দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক।”

তিনি আরও বলেন, পরিচালকের সহকারীদের আচরণ দেখলে মনে হয় তারা যেন হলিউড থেকে এসেছেন। জরুরি ভিত্তিতে কাজ করিয়ে নিয়ে টাকা না দেওয়াটা হতাশাজনক। এই অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয় দাবি করেন, এই বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। তিনি বলেন, সিনেমার আর্থিক বিষয়গুলো পরিচালক নয়, বরং এক্সিকিউটিভ প্রডিউসাররা দেখাশোনা করেন।

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …