শিরোনাম

দোহা থেকে আসা বিমানে ১২ কোটি টাকার সোনার বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর বিজি-৩২৬ ফ্লাইটের কার্গো অংশ থেকে এই বিপুল পরিমাণ সোনা জব্দ করা হয়।

ঢাকা কাস্টমসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের একটি দল এই অভিযান পরিচালনা করে। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কাপড়ের ভেতরে লুকানো সোনার বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়।

কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, “দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চোরাচালানরোধে কাস্টমস সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। এই ঘটনায় কাস্টমস আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো দেখুন মমতার দলের টিকিট পাচ্ছেন শ্রাবন্তী!

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …