শিরোনাম

জাতিসংঘের মানবাধিকার প্রধানের কড়া বার্তা

গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারিত্বের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তার মতে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং গাজার মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দেবে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন।

টুর্ক বলেন, এই পরিকল্পনা সরাসরি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সেই রায়ের বিরুদ্ধে, যেখানে ইসরায়েলকে দখলদারিত্ব দ্রুত শেষ করতে বলা হয়েছিল। একইসঙ্গে তিনি মনে করেন, এটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারেরও পরিপন্থী।

তিনি ইসরায়েলকে যুদ্ধ বাড়ানোর বদলে গাজায় মানবিক সহায়তার ‘পূর্ণ ও বাধাহীন প্রবাহ’ নিশ্চিত করার আহ্বান জানান। টুর্ক বলেন, সংঘাত বাড়তে থাকলে শুধু ভোগান্তি ও ধ্বংসযজ্ঞই বাড়বে। তিনি সব জিম্মিকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। একইসাথে তিনি ইসরায়েলের হাতে অবৈধভাবে আটক ফিলিস্তিনিদেরও মুক্তির দাবি জানান। ফলকার টুর্ক জোর দিয়ে বলেন, এই যুদ্ধ এখনই শেষ হওয়া জরুরি, যেন ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারে।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …