শিরোনাম

বাংলাদেশি আমদানির খবরে ভারতে চালের দাম বৃদ্ধি

বাংলাদেশ সরকার ৫ লাখ টন চাল শুল্কমুক্ত আমদানি করবে—এমন ঘোষণার পর ভারতে চালের দাম দু’দিনের মধ্যে ১৪ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। ভারতের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা আগে থেকেই এই খবর জানতেন এবং রপ্তানির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

বুধবার বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চালের ওপর থেকে ২০ শতাংশ আমদানি শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয়। এরপরই ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে চাল রপ্তানিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর ভারতের বাজারে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ৪ থেকে ৬ রুপি পর্যন্ত বেড়েছে।

রাইসভিলার প্রধান নির্বাহী কর্মকর্তা সুরজ আগরওয়াল জানান, শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ভারত থেকে চালের ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে এই রপ্তানি চলছে।

হালদার ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেশব কুমার হালদার মনে করেন, এই রপ্তানি আদেশ ভারতীয় বাজারে চালের চাহিদা তৈরি করবে এবং দামের পতন রোধে সাহায্য করবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ সরকার এই আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বাংলাদেশে চালের দাম ১৬ শতাংশ বেড়েছিল।

এছাড়াও দেখুন

গির্জায় ফায়ারিং: হামলাকারীর নাম প্রকাশ করল পুলিশ।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং …