শিরোনাম
শবনম ফারিয়া
শবনম ফারিয়া

শাড়ি পরার উপদেশ, শবনম ফারিয়া নেটিজেনকে যা বললেন

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তার ফেসবুক পোস্টে কালো শাড়ি পরা দুটি ছবি শেয়ার করে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন। এই ছবির ক্যাপশনে তিনি কিছু লেখেননি, তবুও মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যের ঘরে প্রচুর প্রশংসা আসে। তবে একজন নেটিজেন তাকে শালীন পোশাক পরার উপদেশ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ওই নেটিজেন মন্তব্য করেন, “এমন শাড়ি পরার দরকার কী? আপনি মুসলিম শালীন পোশাক পরেন আপা।” এই মন্তব্যে বিরক্ত হয়ে ফারিয়া পাল্টা উত্তর দেন, “তোমার এমন শার্ট-প্যান্ট পরার দরকার কী? জুব্বা পরবা এবং নিশ্চিত করবে টাকনু যাতে দেখা যায়। আর সব মেয়েদের আনফলো করো!”

অভিনয়ে অনিয়মিত হলেও ফারিয়া সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তিনি বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও ফেসবুকে হতাশা প্রকাশ করেছেন। এছাড়া, জুলাই আন্দোলনেও তিনি ছাত্রদের পক্ষে ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে অভিনেত্রীর পোস্টে আপত্তিকর মন্তব্য করার কারণে সাজেদা ফাউন্ডেশনের এক কর্মচারী চাকরি হারিয়েছিলেন। সেই ঘটনার পর ফারিয়া সবাইকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং একটি সম্মানজনক সমাজ গড়ার কথা বলেছিলেন।

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …