শিরোনাম

তেলবাহী গাড়ি থেকে তেল নামানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ড

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় একটি তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি তেল বহনকারী গাড়ি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত হয়।

প্রথমে পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

এছাড়াও দেখুন

গাজায় যুদ্ধ বন্ধ আব্বাসের সম্মতি, মধ্যপ্রাচ্যে নতুন মোড়?

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনাকে’ স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনার …