বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও এক বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন। সম্প্রতি আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য মন্তব্য করেছিলেন যে, ২৫ বছরের কাছাকাছি বয়সী নারীরা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী খুশবু পাটানি। এবার কঙ্গনা এক নতুন বিতর্কের জন্ম দিয়ে একত্রবাসকে (লিভ-ইন রিলেশনশিপ) নারীদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।
কঙ্গনা জানান, “একত্রবাসে নারীদের যে ধরনের ঝুঁকি মোকাবিলা করতে হয়, তাতে বিয়েই সবচেয়ে নিরাপদ পথ।” তিনি নারীদের সামাজিক নিরাপত্তা এবং সম্পর্কের দীর্ঘমেয়াদী মূল্য নিয়ে তার মতামত প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, “পুরুষেরা নারীদের অন্তঃসত্ত্বা করে চলে যেতে পারে, কিন্তু নারীরা কখনো তাদের দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারে না।” কঙ্গনার মতে, আধুনিক বা শক্তিশালী নারী হলেও একত্রবাস তাদের জন্য নিরাপদ বা নিরাপত্তামূলক নয়।
অভিনেত্রী মনে করেন, “বিয়ে হলে পুরুষ ও নারীর মধ্যে দায়িত্ব ভাগাভাগি হয়, যা একত্রবাসে সম্ভব নয়।” অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন কঙ্গনা। তার এই নতুন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
আরো দেখুন তেলবাহী গাড়ি থেকে তেল নামানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ড
Rang Tv News & entertainment
