শিরোনাম

পরকীয়া নিয়ে খোঁচা স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী

ভারতের নদিয়ার শান্তিপুরে এক নৃশংস ঘটনা ঘটেছে, যেখানে পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী ছবি দেবনাথের কান ছিঁড়ে নিয়েছেন তার স্বামী টিঙ্কু দেবনাথ। শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভুক্তভোগী ছবি দেবনাথ জানান, পেশায় শ্রমিক তার স্বামী টিঙ্কু দেবনাথ বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ছবি দেবনাথের অভিযোগ, টিঙ্কু প্রতিবেশী এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। তিনি এই সম্পর্কের প্রতিবাদ জানালে রাতে টিঙ্কু ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং ঝগড়ার এক পর্যায়ে তার কান টেনে ছিঁড়ে ফেলেন।

আহত অবস্থায় ছবি দেবনাথকে প্রতিবেশীরা হাসপাতালে ভর্তি করান। এরপর সোমবার (১৮ আগস্ট) তিনি শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শান্তিপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে অভিযুক্ত টিঙ্কু দেবনাথ এখনো কোনো মন্তব্য করেননি।

আরো দেখুন গার্লফ্রেন্ড ব্যাপারটা পছন্দ না, বিয়ের প্রস্তাব হলে ভেবে দেখব : সাদিয়া আয়মান

পরকীয়া নিয়ে খোঁচা স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী

এছাড়াও দেখুন

সেদিন খুব অপমানিত বোধ করেছিলাম, নিজেকে তুচ্ছ মনে হচ্ছি : হিমি

জীবন চলার পথে কত ঘটনা, কত স্মৃতি! সব স্মৃতিই আনন্দের হয় না। এমন অনেক সময় …