দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৭ সদস্যের এই দল ঘোষণা করে, যেখানে নেতৃত্ব দেবেন সালমান আগা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপের দলেও তার জায়গা ধরে রেখেছেন।
ঘোষিত এই দলটিই আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। সেই সিরিজে পাকিস্তানের সঙ্গে খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তান।
পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
Rang Tv News & entertainment
