শিরোনাম

কৃষকদের লোকসান ঠেকাতে সরকার আলুর দাম বেঁধে দিচ্ছে

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিখাতে স্বাবলম্বী হতে সরকারের কিছু নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “কৃষকরা যেন ন্যায্য দাম পায়, সেজন্য সরকার সরাসরি তাদের কাছ থেকে আলু ক্রয় করবে এবং হিমাগার পর্যায়ে আলুর দামও নির্ধারণ করে দেবে।”

তিনি আরও বলেন, “বিদেশ থেকে উন্নত মানের আলু বীজ আমদানিতে প্রচুর খরচ হয়। আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আর বীজ আমদানি করতে না হয়। শুধু আলু নয়, আনারস এবং খেজুরের উন্নত জাতের বীজও দেশেই উৎপাদন করা হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা জানান, রাজধানী ঢাকার সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা হলো মোহাম্মদপুর ও মিরপুর। এই দুই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি পরিদর্শন করছেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করছেন। তিনি আরও জানান, ডিএমপি’র ৫০ থানার মধ্যে ২৫টি এখনো ভাড়া ভবনে চলছে। সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ৮টি থানাকে নিজস্ব ভবনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও দেখুন

কখন এবং কেন জারি হয় ১৪৪ ধারা?

ঢাকা/কলকাতা: জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ আইনি বিধান হলো …