ধারাবাহিক নাটক ‘ইউসুফ জুলেখা’তে হজরত ইউসুফ (আ.)-এর চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা অভিনেতা মোস্তফা জামানি সারা বিশ্বের দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ইরানের মাজান্দারান প্রদেশে জন্ম নেওয়া এই শিল্পী শৈশব থেকেই মেধাবী এবং সংস্কৃতিমনা।

২০০৮ সালে প্রচারিত ‘ইউসুফ জুলেখা’ সিরিজে তার চরিত্রটি ছিলো খুবই কঠিন, কারণ ইউসুফ (আ.) কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। কিন্তু মোস্তফা জামানি তার কোমল চাহনি, মিষ্টি হাসি এবং আন্তরিক অভিব্যক্তি দিয়ে সেই কঠিন দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সিরিজটি প্রচারের পর থেকেই তিনি ইরানসহ বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক পরিচিতি পান।
‘ইউসুফ জুলেখা’র পর মোস্তফা জামানি অনেকগুলো প্রশংসিত চলচ্চিত্র ও সিরিজে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ফেয়ারওয়েল বাগদাদ’ (২০০৯), ‘দ্য কুইন’ (২০১২) এবং সাম্প্রতিক সময়ের ‘নো প্রিওর অ্যাপয়েন্টমেন্ট’ (২০২২) ও ‘ফ্যাগ্রেন্ট’ (২০২৩)। অভিনয়ের জন্য তিনি দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন, যা তার আন্তর্জাতিক পরিচিতিকে আরও শক্তিশালী করেছে। মোস্তফা জামানি মনে করেন, ‘ইউসুফ নবি’র চরিত্রটি তাকে অমর করে রাখবে, যা তিনি উপভোগ করেন।
Rang Tv News & entertainment
